চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৬ | ৫:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।

 

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াইটায় ৩৩ নং ওয়ার্ড খন্দকার পাড়ার কালু মুন্সির বাড়ির আব্দুল কাদের নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আড়াইটায় বায়েজিদ থানা এলাকার কালু মুন্সির বাড়ির আব্দুল কাদের নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে একটি ফুলের গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র-গুলি বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট