বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। ৫ হাজার ১৯০ কেজি মাছ ৩ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করে জরিমানাসহ ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট- বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে জব্দ করা সরঞ্জামাদি অপসারণ, ট্রলিং জাল বিনষ্ট এবং মালিক পক্ষ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে ৩ লাখ ৭৫ হাজার টাকা বিক্রি করে জরিমানাসহ ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ















