চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সিএমপির নিরাপত্তা বলয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

সিএমপির নিরাপত্তা বলয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৬ | ৮:৫২ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথদেবের উল্টো রথযাত্রা আজ শুক্রবার (২৪ জুলাই) চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

এর আগে  বিকাল ৩ টায় নগরীর ডিসি হিলে চট্টগ্রাম বিভাগীয় কমিটির অধীনে নন্দনকানন ও প্রবর্তক ইসকন মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত রথযাত্রার মিলন মেলায় অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ উৎসব মুখর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মো আবু সুফিয়ান এবং রথযাত্রার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবের রহমান। প্রধান আলোচক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইসকন কমিউনিকেশন অব বাংলাদেশের চেয়ারম্যান শ্রীমান হৃষীকেশ গৌরাঙ্গ দাস, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট শ্রীযুত নিতাই প্রসাদ ঘোষ, সিএমপির ডিসি দক্ষিণ হাবিবুর রহমান, সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল, বাঁশখালী ইসকন মন্দিরের মুকুন্দ ভক্তি দাস, প্রবর্তক ইসকন মন্দিরের সহ-সভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

মহাশোভাযাত্রায় প্রায় অর্ধ লক্ষাধিক ভক্তমন্ডলী সংকীর্তনানন্দে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিভ্রমণ করেন। এতে প্রায় ৩০ হাজারের অধিক ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন পৌরাণিক সাজের মাধ্যমে আবহমান বাংলার ও বৈদিক সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলা হয়।

 

উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গ্রহণ করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় সিএমপি’র বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন ছিল। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট