চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। রোববার (১২ জুলাই) চট্টগ্রাম সেনানিবাস থেকে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী জানায়, চট্টগ্রাম সেনানিবাস ও তিন পার্বত্য রিজিয়ন থেকে গত ২৪ ঘণ্টায় ছোট ছোট মোবাইল টিমে বিভক্ত হয়ে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম ও প্রান্তিক এলাকায় ত্রাণ বিতরণ, উদ্ধার এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছেন।
এ পর্যন্ত চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা মিলিয়ে প্রায় ৩ হাজার পরিবারের কাছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় পানি পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫ হাজার মানুষকে জরুরি চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া বন্যার কারণে সাজেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদে জেলা শহরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সেনাবাহিনীর ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ















