সীমান্ত পরিস্থিতির কারণে বন্ধ থাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল বুধবার (২৮ ফেব্রুয়ারি) খুলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে সীমান্তে কোন গোলাগুলি ও অপ্রীতিকর ঘটনা না ঘটায় ও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাঁচটি প্রাথমিক স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলির কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলা প্রশাসন মন্ত্রণালয়ের সাথে সিদ্ধান্ত নিয়ে এই পাঁচটি স্কুল বন্ধ করে দেয়। […]