এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. সালাউদ্দিন। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এই বরখাস্তাদেশ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। জানা গেছে, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে চাকরিরত স্বাস্থ্য সহকারী মো. সালাউদ্দিন সরকারি চাকরির তথ্য গোপন করে চলমান সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করেন। নির্বাচনী হলফনামায় তিনি নিজেকে ব্যবসায়ী উল্লেখ করলেও সরকারি চাকরির তথ্য গোপন […]