পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদ জানিয়েছে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ। সেই সাথে ঐ সংগঠনটির সাথে অপর পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জড়িত থাকার দাবিও অস্বীকার করেছেন তারা। আজ শনিবার (২০ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কেএসআই মিলনায়তনে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রতিবাদ জানানো হয়। বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি খুশি রায় […]