ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় কক্সবাজারের চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার চারদিন পর আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে মামলাটি দায়ের করেন নিহত শফিউল আলমের বড় ভাই শামসুল আলম মেম্বার। মামলায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম সিকদারসহ সাতজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, নির্বাচনকে […]