চট্টগ্রাম-৮ আসনে বোয়ালখালী উপজেলার ৭৮টি কেন্দ্রে পৌঁছে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালেট বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম। ভোটের দিন সকালে পৌঁছাবে ব্যালট পেপার। প্রতি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সংগ্রহ করেছেন এসব উপকরণ। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুই স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে ভোটের আমেজ বিরাজ করছে বোয়ালখালীতে। সংঘাত সংঘর্ষের শঙ্কাও রয়েছে। স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম (কেটলি) ও বিজয় […]