চট্টগ্রামের বাঁশখালী সরল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ২২ মাস বয়সী ইলহাম ওমর আফিফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিঞ্জিরিতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আফিফা একই এলাকার ওমর ফারুকের মেয়ে।
শিশুটির চাচা আব্দুর রহমান বলেন, সকালে আমাদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আফিফা। তাকে না দেখে খোঁজার একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখি। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. তানজিনা জানান, এক শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।
পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

















