দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত চেষ্টা করেছে ভোটকে ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনাকে ম্লান করার জন্য। কিন্তু তাদের এই অপচেষ্টা ছাপিয়ে মানুষের উৎসাহ-উদ্দীপনা উচ্ছ্বাসে পরিণত হয়েছে। ভোটের সেই উৎসব আজকে সারা বাংলাদেশে বয়ে চলেছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার আমেজের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া […]