পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, উৎপাদন, মেয়াদ ইত্যাদি ব্যবহার না করাসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পাঁচ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলার মইজ্জারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। জানা যায়, পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, উৎপাদন মেয়াদ ইত্যাদি ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ডিলিং লাইসেন্স ব্যতীত শিশু খাদ্য বিক্রির অপরাধে নূর সুইটসকে ২০ […]