রাঙামাটির পৃথক স্থানে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায় নি। বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টায় সদরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ির মুসলিম ব্লক এবং সাজেকের ব্যাটেলিং লং টিয়াংপাড়ায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন- বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার বাহার জান (৬০), সিলেটিপাড়া এলাকার মো. নজির আহমেদ (৫০) ও চুনি বালা ত্রিপুরা (৩৭)। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার এসব তথ্য নিশ্চিত করেছেন। […]