খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধের পর এবার নতুন করে আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবরোধ চলাকালে পার্বত্য অঞ্চলে সব ধরনের পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। আট দফা দাবির মূল বিষয়গুলো হলো— ১. আলোচনার সময় ও পরবর্তী সময়ে যেকোনো হামলা, সহিংসতা ও ভীতি প্রদর্শন বন্ধে আইনি নিশ্চয়তা দিতে হবে। ২. ধর্ষণ মামলার অবশিষ্ট দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। […]