চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার সমুদ্র উপকূল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের ওই স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নৌ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে সমুদ্র উপকূলে একটি অর্ধগলিত লাশ ভেসে আসার খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, বাংলাবাজার বেড়িবাঁধ থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে কেওড়া বাগানের ভিতরে সাগরের জোয়ারের পানিতে ভাসতে […]