চট্টগ্রামের হাটহাজারীতে টিসিবি পণ্যে নিম্নমানের চাল বিতরণের সময় ৮৩ বস্তা (প্রায় ৪ হাজার ১৫০ কেজি) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে হাটহাজারী পুরাতন পৌরসভার ভবনে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, টিসিবির পণ্যে নিম্নমানের চাল বিতরণ করার খবরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















