কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় নজির আহমদ নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টায় রামু উপজেলার হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নজির আহমদ উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহতের ছেলে মোহাম্মদ ইউনুস জানান, তার বাবা জুমার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ভাড়ায় চালিত ‘দুয়েল’ কার তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার […]