চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত ৫ জন শিশু-কিশোরকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।

চকরিয়া থেকে অপহৃত ৫ শিশু-কিশোর টেকনাফে উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৯ জুন, ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত ৫ জন শিশু-কিশোরকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) টেকনাফের মানব পাচারের জন্য বহুল আলোচিত সদর ইউনিয়নের রাজারছড়ায় থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার শিশু-কিশোররা হলেন-ইসাদুল হোছাইন সামিম (১৫), মো. মাহিম (১৩), মো. শহিদ হোছন (১৪), হেফাজ উদ্দিন শিপাত (২৩) ও মো. নুরুল আমিন (২৭)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, চকরিয়া থেকে অপহৃত ৫ শিশু-কিশোরকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট