চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে বার্মিজ আচার তৈরির দায়ে ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপিতের চর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানা থেকে ২৪৯ কার্টন আচার এবং আচার তৈরির সরঞ্জাম ও মেশিন […]