চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

৯ জুন, ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তূর্য চৌধুরী (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তূর্য চৌধুরী মধ্যম শাকপুরার রায় মোহন চৌধুরী বাড়ির মৃণাল চৌধুরীর ছেলে।

 

সোমবার (৮ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

নিহতের ভাই রাজেশ চৌধুরী জানান, রাতে ঘরে বৈদ্যুতিক সুইচ বোর্ড খুলে গিয়েছিল। সেটি ঠিক করতে গিয়ে তূর্য বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রাজর্ষী নাগ বলেন, রাত ১১টার দিকে তূর্য চৌধুরী নামের এক যুবককে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। সে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট