টেকনাফের গহীন পাহাড়ের একটি গুহা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নিখোঁজ কৃষক মো. হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে হ্নীলা উলুচামারি গহীন পাহাড়ের একটি গুহা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. হোসেন টেকনাফের হ্নীলা উলুচামারি এলাকার মৃত মো. আব্দুল গফুরের ছেলে। স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম জানান, গত ১০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হ্নীলা উলুচামারির বাসিন্দা কৃষক মো. হোসেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান […]