চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) উপজেলার ঢেমশা ইউনিয়নে নিজ বাড়িতে বিকাল সাড়ে ৫’টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (৪০) উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকার বাসিন্দা এবং আবদুল খালেকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, ঘটনাটি খুব দ্রুত ঘটে যায়। তাকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান।
ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইসমাইল একজন অটোরিকশা চালক এবং তার চারটি ছোট সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















