রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তীব্র পানি স্বল্পতা দেখা দিয়েছে। প্রচণ্ড খরা এবং শুষ্ক মৌসুমের প্রভাবে হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (পিডিবি) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের মোট পাঁচটি ইউনিটের মধ্যে কেবল ১ নম্বর ইউনিটটি সচল রয়েছে। এই ইউনিট থেকে বর্তমানে মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। উল্লেখ্য যে, এই কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২৩০ […]