আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারের পশুর খামারগুলোতে এখন সাজ সাজ রব। জেলায় কোরবানির পশুর জোগান চাহিদার তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি থাকলেও গো-খাদ্যের অস্বাভাবিক দাম ভাবিয়ে তুলেছে খামারি ও ক্রেতা উভয় পক্ষকেই। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার জেলায় চাহিদার চেয়ে প্রায় ২৫ হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, কক্সবাজারের ৮ হাজার ২৮৭টি খামারে বর্তমানে ১ লাখ ৫৮ হাজার ১৬৩টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। বিপরীতে জেলায় পশুর মোট চাহিদা ধরা হয়েছে ১ লাখ […]