কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টায় লাশগুলো উদ্ধার করা হয়। তারা হলেন, রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮), মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, এলাকার কিছু লোক বাহার ছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত দেখতে পান। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের লাশ […]