চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলার অনুমোদন দিয়েছে সরকার

‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলার অনুমোদন দিয়েছে সরকার

ফটিকছড়ি সংবাদদাতা

১ জুলাই, ২০২৬ | ৪:২০ অপরাহ্ণ

সকল জল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভেঙে ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে একটি উপজেলা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

 

মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে দেশের তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দেওয়া হয়েছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘পাগলা’ উপজেলা। বৈঠকে চট্টগ্রাম হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা নামে আরেকটি নতুন থানার অনুমোদন পায়।

 

উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মাহমুদ ইব্রাহিম প্রতিবেদনে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সরকারের নির্দেশ মতো আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

 

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, নিকার অনুমোদন দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট