চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে শিক্ষিকার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে শিক্ষিকার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

চন্দনাইশ সংবাদদাতা

১ জুলাই, ২০২৬ | ৯:০৮ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের সাথে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্ত ফেসবুকে ভাইরাল হয়েছে। নগরীর একটি রেস্তোরাঁয় গত ১৮ জুন  সন্ধ্যা সাড়ে ৭ টায় ধারণ করা ভিডিওটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

এই ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগে করার চেষ্টা করলে তিনি মোবাইলে কয়েকটি রিং পড়ার পর মোবাইল বন্ধ করে দেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাঝে ব্যাপক সমালোচনা চলমান রয়েছে।

 

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষিকা এই ধরনের শিক্ষা কর্মকর্তা থেকে চন্দনাইশের শিক্ষিকাদের সম্মান রক্ষায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করা যায় নি।

 

পূর্বকোণ/দেলোয়ার/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট