চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মো. নাজিম উদ্দিন (৫০) পটিয়া উপজেলার তেকাটা গ্রামের মৃত খায়ের আহম্মেদের ছেলে। সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে এক বছরের […]