চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে ৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

১ জুলাই, ২০২৬ | ৪:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ জাকের হোছাইন প্রকাশ জাগীর হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

 

আটক জাকের হোছাইন প্রকাশ জাগীর হোসেন সাবরাং ৯ নম্বর ওয়ার্ড জালিয়াপাড়ার আব্দুল হকের ছেলে।

আজ বুধবার (১ জুলাই) ভোররাতে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় তাকে আটক করা হয়।

 

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার নাফ নদীর মিয়ানমার প্রান্তে একটি নৌকার গতিবিধি সন্দেহ হয়। একপর্যায়ে একজন দুইটি বস্তাসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় জাকের হোছাইন প্রকাশ জাগীর হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার সাথে থাকা দুইটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা। আটক যুবক এবং ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট