ফুটবল বিশ্ব আবারও সাক্ষী হতে যাচ্ছে এক ঐতিহাসিক মহারণের। চার দশক আগে বিশ্বকাপে যে লড়াই জন্ম দিয়েছিল ‘হ্যান্ড অব গড’ আর ‘শতাব্দীর সেরা গোল’-এর মতো কিংবদন্তি মুহূর্তের, ঠিক ৪০ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক লড়াইয়ের নতুন অধ্যায় দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ কেবল দুটি ফুটবল দলের […]