চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। ৩১ জুলাই বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র’র পর টাইব্রেকারে তারা ৮-৭ গোলে হারায় আলোর ঠিকানাকে। ফাইনালের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইকরাম হোসেন, টুর্নামেন্টের সেরা গোলদাতা সামিউর রহমান, সুশৃঙ্খল দল নির্বাচিত হয় কল্লোল সংঘ গ্রীন, সেরা ম্যানেজার ইউনুচ মিয়া জুয়েল ও সেরা কোচের পুরস্কার লাভ করেন বাহার হোসেন খান।
ফাইনাল শেষে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব’র আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মোশারফ হোসেনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন।
উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি ফয়সল দস্তগীর, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, আবদুল মান্নান রানা, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহামুদুর রহমান মাহাবুব, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, আবু সৈয়দ মাহামুদ, সাজিব বিকাশ বড়য়া টুটুল, আখতারুজ্জান, সিরাজুল আলম, হারুনুর রশীদ, নাসির মিঞা, জি এম হাসান, প্রবীর কুমার ঘোষ, মো. সরওয়ার আলম চৌধুরী, ফারুক আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, মুসা বাবলু, লিটন বড়য়া, দিদারুল আলম চৌধুরী, আবদুল মোমেন, নুর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েল প্রমুখ।
পূর্বকোণ/কিরণ/পারভেজ















