চট্টগ্রাম বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই, ২০২৬ | ৫:০০ অপরাহ্ণ

বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে গতকাল একটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে অন্যতম এজেন্ডা ছিল পূর্বাচল স্টেডিয়ামের অগ্রগতি নিয়ে আলোচনা। সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে দ্রুত কাজ শুরুর কথাও জানিয়েছেন বোর্ড সভাপতি।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল নাগাদ ভারত সফরে যাওয়ার কথা রয়েছে তামিম ইকবালের। এই সফরের মূল উদ্দেশ্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।

 

পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই প্রকল্পের জন্য ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স সুবিধা কাছ থেকে দেখবেন তামিম।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট