কমনওয়েলথ গেমসে নারীদের টি-ফিফটিফোর ১৫০০ মিটার হুইলচেয়ার রেসের ফাইনালে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন স্কটল্যান্ডের মেলানি উডস। আগের দিন রেকর্ড গড়ে জেতা প্রথম রেসটি দুর্ঘটনার কারণে বাতিল হয়। মাত্র ৪০ ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত পুনঃরেসে নিজের গড়া গেমসের রেকর্ড ভেঙে আধিপত্য বজায় রেখে জয় নিশ্চিত করেন এই প্যারা-অ্যাথলেট।
২৯ জুলাই গ্লাসগোতে নতুন গেমস রেকর্ড গড়ে জয়লাভ করেন উডস। কিন্তু ৩০ জুলাই সকালে জানা যায় প্রথম ল্যাপের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে হওয়া আপিলের পরিপ্রেক্ষিতে দৌড়টি পুনরায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে প্যারা-অ্যাথলেটিক্স কর্তৃপক্ষ।
তবে স্কটিশ এই ক্রীড়াবিদ আবার হওয়া রেসে প্রথম সাফল্যের পুনরাবৃত্তি করেন। রেকর্ডটি আবারো ভাঙেন। সেই সাথে স্বর্ণপদকটি পুনরুদ্ধার করেন এই ক্রীড়াবিদ।
পূর্বকোণ/কিরণ/পারভেজ
















