চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কল্লোল সংঘের বিরুদ্ধে সকার সিটি চট্টগ্রামের জয়

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল

কল্লোল সংঘের বিরুদ্ধে সকার সিটি চট্টগ্রামের জয়

বিজ্ঞপ্তি

৪ আগস্ট, ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে (অনূর্ধ্ব-১৮) ৪ আগস্ট অনুষ্ঠিত চট্টগ্রামের দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে সকার সিটি চট্টগ্রাম (জাহিদ আহসান সোহেল ক্রীড়া চক্র)।

 

রাজধানীর কমলাপুর শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল টার্ফ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৩-০ গোলে হারায় কল্লোল সংঘকে। চলমান আসরে গতকাল তৃতীয় জয়ের স্বাদ পেল সকার সিটি। শুরু থেকেই প্রভাব বিস্তার করে তারা প্রথমার্ধেই দুই গোলের লিড পায়। একাধিক সুযোগ মিস করে দ্বিতীয়ার্ধে আরো এক গোল করতে সক্ষম হয় সকার সিটি। গোল করেন তামিম, আবু হেনা মোস্তফা কামাল ও শরিফ উদ্দিন সোহান।

 

এ পর্যন্ত ১০ খেলায় সকার সিটি চট্টগ্রামের ১২ পয়েন্ট। পক্ষান্তরে সমসংখ্যক খেলায় মাত্র ৬ পয়েন্ট কল্লোল সংঘের। গতকালের হারে কল্লোল সংঘ রেলিগেশন শংকায় রয়েছে বলে মনে হলেও, দলের কোচ মো. কাশেম সে সম্ভাবনা উড়িয়ে দেন। বাকি খেলায় ভালো ফলাফলের আশাবাদী তিনি।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট