মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে যে রাজনৈতিক উত্তাপ থাকবে, তা আগেই টের পাওয়া গিয়েছিল। বিশেষ করে ১৯৮২ সালের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের যুদ্ধ নিয়ে চলে এখনো আলাপ-আলোচনা। সেমিতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদযাপন করলে বিশ্বজুড়ে ব্যাপক হইচই পড়ে যায়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইউকে এক্সপ্রেসের এক প্রতিবেদন […]