চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সিআইইউতে ‘কানেক্টিং উইথ সি-সুইট সিরিজের’ ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত

সিআইইউতে ‘কানেক্টিং উইথ সি-সুইট সিরিজের’ ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

২৯ অক্টোবর, ২০২৬ | ১২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জামালখানের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ব্যবসায় শিক্ষা অনুষদের স্বাক্ষরধর্মী আয়োজন ‘কানেক্টিং উইথ সি-সুইট’ সিরিজের ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
 
 
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
 
‘চেঞ্জ ইজ ইনএভিটেবল’ শীর্ষক এ মতবিনিময়মূলক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী।
 
 
টেলিযোগাযোগ, আর্থিক প্রযুক্তি ও ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে অভিজ্ঞতাসম্পন্ন ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা ধরে রাখতে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা, পারস্পরিক সহযোগিতা, সাহসী ও দৃঢ় প্রত্যয়ী মনোভাব এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে নতুন দক্ষতা অর্জন, বাস্তব অভিজ্ঞতা লাভ এবং নিজেদের নেতৃত্বের গুণাবলি বিকাশের পরামর্শ দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগী হওয়া এবং স্বাস্থ্যের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
 
 
‘কানেক্টিং উইথ সি-স্যুট’ সিআইইউর ব্যবসায় শিক্ষা অনুষদের একটি ধারাবাহিক আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা করপোরেট জগতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং তাদের বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে পেশাগত জীবনের প্রস্তুতি সম্পর্কে ধারণা লাভ করেন।
 
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইইউ ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী জেরিন তাসনিম চৌধুরী। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সিআইইউ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন