রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাল্ট প্রাইজের ২০২৬ সালের কার্যক্রম শুরু হয়েছে ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র মাধ্যমে। এ কার্যক্রমের প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘মিশন জিরোবাইট’। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‘প্রজেক্ট জিরোবাইট’ এর মূল প্রতিপাদ্য “Zero Bites, Zero Dengue, A Healthier Tomorrow”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন আয়োজকরা।
আয়োজকদের প্রত্যাশা, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে। একই সঙ্গে টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগ ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
পূর্বকোণ/জিলানী/ইবনুর



















