সুর আর স্মৃতির সমান্তরালে ফুটে উঠেছিল এক অপূর্ব আলেখ্য। আষাঢ়-শ্রাবণের কোনো এক সিক্ত সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি যেন রূপ নিয়েছিল মেলোডি আর খাঁটি সখ্যতার এক রূপকথা মঞ্চে। চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ’৮৩ ব্যাচ (কুসাব ’৮৩)-এর আয়োজনে এবং শিল্পকলার সার্বিক সুর-বাতাবরণে গতকাল সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ ও আবেগঘন যৌথ সাংস্কৃতিক সন্ধ্যা—’ইতমাম’। নস্টালজিয়া আর আভিজাত্যের মিশেলে গড়া এ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলিত করেছিল সংগীতের শাশ্বত সুরধারা। টেলিভিশন ও বেতারের সুরললিত কণ্ঠশিল্পী আলোয়া আরিফ তাঁর জাদুকরী গায়কীতে পুরো […]