চট্টগ্রাম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

৪১-এ দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন মাহিরা, দিলেন সুখবর

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি মাতৃত্বকালীন ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময় বেবি বাম্পের একটি ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, সাদা রঙের একটি গাউন পরা মাহিরা। ছবিতে স্পষ্ট দেখা যায় তার বেবি বাম্প

ক্যাপশনে মাহিরা লেখেন, আমরা নিজেদের মতো করে পরিকল্পনা করি, তারপর আসে আল্লাহর পরিকল্পনা।

এই একটি বাক্যেই জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেনঅভিনেত্রী। মাহিরার এই ঘোষণার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।

ছবিতে মাহিরার পোশাক ও সাজসজ্জাতেও ছিল সাদামাটা ভাব। ফুলহাতা সাদা গাউনটি শরীরের চারপাশে ঢিলেঢালাভাবে নেমে এসেছে। স্বাভাবিক ভঙ্গিতে তোলা ছবিটিতে মাতৃত্বের আনন্দটাই ফুটে উঠেছে।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখা গেছে মাহিরাকে। সেখানেই প্রকাশ্যে আসে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। টিআইএফএফ-এর কমিউনিটি ইমপ্যাক্ট প্রোগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমায় অবদানের জন্য সম্মানিতও হন তিনি। ‘ইউর মাদার ইউর মাদার ইউর মাদার’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন মাহিরা। শাড়িতে সাজা অভিনেত্রী সেখানেই গর্বের সঙ্গে নিজের বেবি বাম্প প্রকাশ করেন।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট