চট্টগ্রাম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিয়ের প্রস্তাব দিতেই...

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২:১৮ অপরাহ্ণ

 
 
চয়নিকা চৌধুরীর নতুন নাটক আসছে এবার নতুন এক প্রেমের গল্প নিয়ে।
 
 
ধনী পরিবারের একমাত্র সন্তান আরিয়ানের চোখে প্রথম পড়ে আয়েশা, যখন হঠাৎ মেয়েটি তার গাড়ির সামনে চলে আসে। এক নজরের সেই দেখাই আরিয়ানের মনে গেঁথে যায়। পরে বাসস্ট্যান্ডে অপ্রত্যাশিতভাবে আবার দেখা হয় দু’জনের, আর সেখান থেকেই পরিচয়ের শুরু।
 
 
এরপর আরিয়ান নিয়মিত আয়েশার পিছু নিতে থাকে, যা প্রথমে আয়েশাকে বিরক্ত করলেও আরিয়ান দমে যায় না। সময়ের সঙ্গে আয়েশার মনও গলতে শুরু করে এবং দুজনের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু গল্পে বড় মোড় আসে যখন আরিয়ান বিয়ের প্রস্তাব দেয়—আয়েশা আচমকা সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আরিয়ানকে দেখা যায় উন্মাদের মতো আয়েশার খোঁজে ছুটতে।
 
 
এই কাহিনি বাস্তব ঘটনা নয়, বরং একটি টিভি নাটকের গল্প। পরিচালনার ২৫ বছর পূর্ণ হওয়ার উপলক্ষে বিশেষভাবে এই নাটকটি তৈরি করেছেন চয়নিকা চৌধুরী। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা, পাশাপাশি রয়েছেন আবুল হায়াত ও ডলি জহুরের মতো শিল্পীরা।
 
 
 
নাটকটি সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে।
 
 
পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট