চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ভিডিও ভাইরাল হতেই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরাল হতেই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে আলোচনায় আসে বিষয়টি।

গত বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত শিল্পীদের নাম দেখা গেলেও সাইদুর রহমান পাভেলের নাম ছিল না। এ বিষয়টি পাভেলকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়। ওই ঘটনার পরপরই প্রকাশিত শিল্পী তালিকায় তার নাম না থাকায় বাদ পড়ার আশঙ্কা আরও জোরালো হয়।

তবে পাভেলকে সত্যিই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।। ফলে এ বিষয়ে চূড়ান্ত তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত খবরটিকে সামাজিক মাধ্যমের গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন