দেশের ছোট পর্দার পরিচিত মুখ সাফা কবির। অভিনয়ের গুণে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি নিজের সৌন্দর্য নিয়েও ভক্তদের কাছে সমান আলোচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিত এই তারকা নিজের জীবনের বিভিন্ন খুঁটিনাটি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি—নতুন তোলা কয়েকটি ছবি প্রকাশ করে ফের নজর কেড়েছেন তিনি।
শুক্রবার বিকেলে নিজের পাঁচটি ছবি পোস্ট করেন সাফা। কমলা রঙের পোশাকে বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
ছবিগুলোতে দেখা যায়, স্লিভলেস অরেঞ্জ গাউন পরেছেন অভিনেত্রী। হালকা খোলামেলা লুকে তার মেকআপ এবং সাজসজ্জায় ছিল কোমল একটা ভাব। দিনের আলোয় ইনডোরে তোলা ছবিগুলোতে তাকে যেমন সহজ-স্বাভাবিক লেগেছে, তেমনই ছিল আকর্ষণীয়।
ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঝড় ওঠে সেখানে। ভক্ত ও নেটিজেনরা তার লুক ও স্টাইলের প্রশংসায় মেতে ওঠেন। প্রতিক্রিয়ার পাশাপাশি কমেন্ট বক্সে ভালোবাসাও জানিয়েছেন অনেকে।
জানা যায়, নাটক, টেলিফিল্ম ও ওটিটি কনটেন্টের মাধ্যমেই মূলত পর্দায় আসা-যাওয়া সাফা কবিরের। অভিনয়ের বাইরে মডেলিংয়েও তিনি সমান তালে ব্যস্ত থাকেন। কখনো বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন, কখনো বিনোদন জগতের নানা কাজে সময় দেন। এর ফাঁকে নিজের কাজ ও নতুন ফটোশুটের মুহূর্তগুলো নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।
পূর্বকোণ/আদর

















