চট্টগ্রাম নগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারে বাসে দস্যুতার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুঠ করা মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আজিম, মো. সাজ্জাদ হোসেন আজাদ, মো. নিশাদ, মো. মুন্না ও সাইফুল ইসলাম নাঈম। মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটায় নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়, সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আবছার। তিনি বলেন, ‘মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানাধীন বলিগাঁও […]