চট্টগ্রাম নগরীর বায়েজিদের একটি দোকানে টিসিবির তেলের বোতলে অন্য প্রতিষ্ঠানের লোগো লাগিয়ে বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় ওই দোকান থেকে টিসিবির লোগোযুক্ত ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। গ্রেপ্তার চার ব্যবসায়ী হলেন- লক্ষ্মীপুর জেলার ধর্মপুর থানার আবুল কালামের ছেলে মো. খোরশেদ আলম, চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট তানার আদাতলা এলাকার মৃত ইলিয়াছের ছেলে আব্দুস সালাম (৪৭) ও মো. নয়ন (২২), একই জেলার গোমস্তাপুর থানার সাগরুইল এলাকার মো. এনামুল হকের ছেলে আল হাদী (২৪)। […]