চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনের ধোঁয়ায় একব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল বারেক (৫৫) সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের একটি কক্ষে ছিলেন। মঙ্গলবার (৭ মে) রাতে অলঙ্কার মোড়ে ‘হোটেল রোজ ভিউ’ নামে আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দিবাগত রাত পৌনে ১টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুন নেভানোর […]