চট্টগ্রাম নগরীতে যমজ সন্তান ‘দত্তক দিয়ে’ উল্টো মানবপাচার মামলা দেয়ায় ওই দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। শনিবার (৮ জুন) রাঙ্গুনিয়া থানার রাজানগর ও নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ। তিনি জানান, গত ৩ জানুয়ারি সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মুন্নী আকতারের যমজ সন্তানের জন্ম হয়। হাসপাতালের চিকিৎসক রোকসানা আকতার ও মামুন এরপর মুন্নীর স্বামী হাবিবুর রহমান ও […]