চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ মো. মিজানুর রহমান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ মে) কোতোয়ালী মেরিনার্স রোডের এস আলম বাস কাউন্টারের বিপরীত পাশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মিজানুর রহমানের বাড়ি জয়পুরহাটে। তার পিতার নাম মো. সুজাউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক। তিনি বলেন, কোতোয়ালী থানাধীন এলাকা থেকে সিআরবি ফাঁড়ির পুলিশ অভিযান চালিতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার […]