চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় এক নারীকে ধর্ষণের ঘটনায় চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- অটোরিক্সা চালক আক্তার (৩০) ও সাগর (১৯)। সোমবার (৬ মে) রাতে ডবলমুরিং ও হালিশহর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় ডবলমুরিং এলাকা থেকে সাগর নামে এক যুবক তার বান্ধবীকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আক্তারের গাড়িতে উঠে। আক্তার আর সাগর আগে থেকে পরিচিত ছিল। সন্ধ্যায় […]