বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য আজকের ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে দেশের অন্য সব জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল আল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেয়ারম্যানের অনুমোদনক্রমে বৈরী আবহাওয়ার কারণে শুধু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম এবং টেক্সটাইল ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের পরীক্ষা স্থগিত […]