চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় তিন বছর আগে স্কুল ছাত্রী আবিদা সুলতানা আয়নীকে খুনের মামলায় আসামি মো. রুবেলকে মৃত্যূদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হওয়ার পর শিশুটিকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত আসামি মো. রুবেলকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেন। এছাড়া অন্য একটি ধারায় যাবজ্জীবন […]